সর্বশেষ

বসুন্ধরায় প্রবাসী খুন, নেপথ্যে পরকীয়া

বসুন্ধরায় প্রবাসী খুন, নেপথ্যে পরকীয়াCity ads Investment (1)

রাজধানীর ভাটারা এলাকা থেকে আরিফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় মাটি প্রপার্টিস থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে।

জানা যায়, মাটি প্রপার্টিস থেকে পুলিশের কাছে ফোন করা হয়। জানানো হয় দোতালার অ্যাপার্টমেন্টে একজনের মরদেহ পাওয়া গেছে।

এমন খবর পেয়ে ভাটারা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। সিআইডির ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায়, লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ ছাড়াও মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল। যেখানে লেখা রয়েছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে এ রেপিস্ট। ব্লাকমেইলার। তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে। নিজের হাতে এ রেপিস্ট ব্লাকমেইলারকে মেরে শাস্তি দিলাম।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। যেখানে দেখা গেছে, ১৮ মে ভোর ৬টা ৩১ মিনিটে পারভীন আক্তার নামে এক নারী ওই অ্যাপার্টমেন্ট থেকে একা বেরিয়ে যাচ্ছেন।

জানা গেছে, পারভীন আক্তার আরিফুলের স্ত্রী। পারভীন আক্তার কানাডায় থাকেন। তিনি কানাডা থেকে এসে পরিকল্পিতভাবে আরিফুলকে হত্যা করে আবারও কানাডায় ফিরে গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম জাপান ও তার স্ত্রী পারভীন আক্তার কানাডা প্রবাসী। গত ১৭ মে তারা দুজন ভাটারা থানার মাটি প্রপার্টিস নামে অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। পুলিশের ধারণা, আরিফুলের স্ত্রী পারভীন আক্তার তাকে হত্যা করে কানাডায় চলে গেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পারভিন দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03