সর্বশেষ

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, অতঃপর বিয়ে

Dinajpurtv c4dk8Web Popup (3)

প্রেমের টানে সুদূর চীন থেকে দিনাজপুরের হিলিতে ছুটে এসে বাংলাদেশি এক তরুণীকে বিয়ে করেছেন পংফং নামের এক চীনা যুবক। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন মোহাম্মদ আলী। গত বৃহস্পতিবার রাতে স্ত্রী রাইসা আক্তারকে নিয়ে হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে আসেন এই যুবক। ভিনদেশি এই নতুন জামাইকে একনজর দেখতে রাইসার বাড়িতে এখন ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক মানুষ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ৩৭ বছর বয়সী পংফং পেশায় একজন গার্মেন্টস বায়ার। তিনি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। অন্যদিকে রাইসা আক্তার হাকিমপুরের মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। রাইসা জানান, ঢাকায় চাকরির সুবাদেই পংফংয়ের চাচার সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। পরে ওই ব্যক্তির মাধ্যমেই ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার যোগাযোগ হয়। এরপর মোবাইল ফোনে নিয়মিত কথা বলতে বলতে একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

রাইসা নিজেই পংফংকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। ভালোবাসার টানে বিয়ে করতে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ওই চীনা যুবক। এরপর গাজীপুর আদালতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারণ করেন এবং রাইসাকে বিয়ে করেন। ভিন্ন দেশের নাগরিক হলেও এই বিয়েতে পরিবারের কারও কোনো আপত্তি নেই। বরং দুই সংস্কৃতির এই মেলবন্ধনে নবদম্পতিকে ঘিরে পরিবার ও এলাকাবাসী সবাই বেশ আনন্দিত।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup