বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির একটি নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার (২১ আগস্ট) মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগের ডেডিকেটেড প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই তালিকাটি প্রকাশ করা হয়। এর মাধ্যমে এসব এজেন্সির অধীনে দেশটিতে জনশক্তি রপ্তানির নতুন সুযোগ তৈরি হলো।
প্রকাশিত ওই তালিকায় থাকা উল্লেখযোগ্য এজেন্সিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল এবং আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড। এছাড়াও আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ ও মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেডের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

আরও
মালয়েশিয়া প্রান্ত থেকে অনুমোদিত এই তালিকায় আরও রয়েছে রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড এবং চাঁদপুর ইন্টারন্যাশনাল। পাশাপাশি কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশনও কর্মী নিয়োগের এই অনুমতি পেয়েছে।










