Long Popup (2)
সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত

BanvsindCity

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ এবং তা দ্রুত প্রত্যাহারের ঘটনায় কূটনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশিষ্ট অতিথির সংবর্ধনার মহড়ার কারণ দেখিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও মাত্র এক ঘণ্টার মধ্যেই সেটি সরিয়ে নেয় ভারতের রাষ্ট্রপতি ভবন।

জানা যায়, স্থানীয় সময় দুপুর ২টায় প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠিত হবে না। কিন্তু ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে এই সফরের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বেলা ৩টার দিকে আরেকটি পাল্টা বিজ্ঞপ্তির মাধ্যমে আগের ঘোষণাটি প্রত্যাহার করে নেওয়া হয়।

সাধারণত ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মান জানাতে দেশটির রাষ্ট্রপতি ভবনে তিন বাহিনীর সমন্বয়ে বিশেষ ‘গার্ড অব অনার’ ও সংবর্ধনার আয়োজন করা হয়, যার পূর্ণাঙ্গ মহড়া হয় আগের দিন। তবে সফরের আনুষ্ঠানিক ঘোষণার আগেই এমন বিজ্ঞপ্তি প্রকাশ এবং তা তড়িঘড়ি করে মুছে ফেলার এই অস্বাভাবিক পদক্ষেপ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate