সর্বশেষ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Acafef9bba09007d14de03394588a5e0 6a7ee684ebb32Web Popup (3)

আগামী সপ্তাহের শেষ দিকে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাঁর প্রথম ভারত সফর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার ঢাকা ও নয়াদিল্লির বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সফরের বিষয়টি এখনো বিবেচনাধীন এবং চূড়ান্ত কোনো তারিখ নির্ধারিত হয়নি।

সম্ভাব্য দুই দিনের এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার এই সম্ভাব্য আলোচনায় সবচেয়ে সংবেদনশীল ইস্যু হিসেবে থাকতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইতিমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। তাই দুই দেশের মধ্যকার বর্তমান টানাপোড়েন নিরসনে দুই শীর্ষ নেতার এই সম্ভাব্য বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup