সর্বশেষ

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

VisaProbashir city Popup 19 03

ঢাকায় অবস্থিত ১৩টি দেশের দূতাবাস ও হাইকমিশন ভিসা, পারমিট এবং অন্যান্য কনস্যুলার সেবা প্রত্যাশীদের জন্য একটি যৌথ সতর্কতা জারি করেছে। আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকার জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। এতে আবেদনকারীদের প্রতারক চক্র ও দালালদের দৌরাত্ম্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যৌথ এই বিবৃতি প্রদানকারী দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। দেশগুলোর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভিসা বা পারমিটের জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন কোনো এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়া থেকে আবেদনকারীদের সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের অনিয়ম বা প্রতারণার আশ্রয় নিলে আবেদনকারীদের নানামুখী ক্ষতির সম্মুখীন হতে হবে। এর ফলে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, বড় ধরনের আর্থিক ক্ষতি এবং গন্তব্য দেশের সীমান্তে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মতো ঘটনা ঘটতে পারে। এমনকি এ ধরনের অননুমোদিত কাজের জন্য আবেদনকারীকে গুরুতর আইনি জটিলতায় পড়ারও আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

দূতাবাস বা মিশনগুলো কোনো এজেন্টের সঙ্গে যুক্ত নয় বলে যৌথ ওই বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। ভিসা প্রক্রিয়ায় দ্রুত কাজ করে দেওয়া বা বিশেষ প্রভাব খাটানোর দাবি করে—এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার জোরালো পরামর্শ দেওয়া হয়েছে। সবার জন্য একটি নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে আবেদনকারীদের শুধুমাত্র যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেল বা ওয়েবসাইটের মাধ্যমেই যাবতীয় ভিসা কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশগুলো।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03