সর্বশেষ

বিমানবন্দর থেকে ৩০ মিনিটেই যাওয়া যাবে প্রবাসীর সিটি!

Hazrat Shahjalal International Airport Kuhudak 3 copyProbashir city Popup 19 03

অভাবনীয় পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ‘প্রবাসীর সিটি’। কুড়িল থেকে রামপুরা পর্যন্ত মূল সড়কের যানজট নিরসনে সরকারের নতুন একটি বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ প্রকল্পটির যোগাযোগ সুবিধা আরও সহজ করে দিতে চলেছে। ১০০ ফিট সড়ক থেকে বনশ্রী পর্যন্ত প্রস্তাবিত এই ডাবল লেনের সংযোগ সড়কটি বাস্তবায়িত হলে ট্রাফিক বিড়ম্বনা ছাড়াই বিমানবন্দর থেকে মাত্র ২০ থেকে ২৫ মিনিট বা সর্বোচ্চ আধা ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে প্রবাসীর সিটির প্রকল্পে।

সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ১০০ ফুট সড়ক থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সান ভ্যালি আবাসিক প্রকল্পের ভেতর দিয়ে আফতাবনগর হয়ে বনশ্রী পর্যন্ত ডাবল লেনের এই সংযোগ সড়কটি নির্মাণ করা হবে। রাজউক, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং সান ভ্যালি হাউজিং সোসাইটি এই তিন পক্ষের সমন্বিত উদ্যোগে ব্যয় সাশ্রয়ী এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। মূলত বাড্ডার মূল সড়কের ওপর গাড়ির অতিরিক্ত চাপ উল্লেখযোগ্য হারে কমাতেই এই বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

ইতিমধ্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সরওয়ার প্রস্তাবিত সড়কপথটি সরেজমিনে পরিদর্শন করেছেন। যান চলাচল স্বাভাবিক করতে ও প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে প্রাথমিকভাবে একটি সেতু ও ডাবল লেনের সড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই রুটটি সচল হলে মাত্র ৩০ মিনিটে বিমানবন্দর থেকে যাওয়া যাবে প্রবাসীর সিটির প্রকল্পে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03