সর্বশেষ

সেন্টমার্টিনের আকাশে উড়ল ২ বিদেশি ড্রোন, সীমান্তে আতঙ্ক

01278035 a756 492e b2f1 912c3369e9beProbashir city Popup 19 03

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় দুটি বিদেশি ড্রোন উড়তে দেখা গেছে। এই ঘটনার পর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে ড্রোন দুটিকে উড়তে দেখা যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লাল-সবুজ রঙের ড্রোন দুটি প্রায় এক ঘণ্টা ধরে ওই এলাকায় চক্কর দেয়।

Saint martin 20251121 163254822 20260403

দ্বীপের বাসিন্দাদের মতে, ড্রোনগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে এগুলো ব্যবহার করা হচ্ছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ সন্ধ্যা ৭টার দিকে জেটি সংলগ্ন পূর্ব আকাশে দুটি ড্রোন প্রায় এক ঘণ্টা ধরে উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে। সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হিসেবেও এগুলো ওড়ানো হতে পারে।” এই পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

দ্বীপের আরেক বাসিন্দা মোহাম্মদ আজিম জানান, রাতে আকাশে ড্রোন উড়তে দেখে স্থানীয় লোকজন জড়ো হন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশসীমায় এ ধরনের ড্রোন কার্যক্রম রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এবং সীমান্ত নজরদারি আরও জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03