সর্বশেষ

বিমানের টয়লেটে মিলল ১৫৩ সোনার বার

Gold bar 20260329Probashir city Popup 19 03

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করেন। উদ্ধার হওয়া এই সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।

বিমানবন্দর ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, গতকাল শনিবার দিবাগত রাতে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এরপর ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের মোট ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিত করেছেন।

গোয়েন্দা সূত্র আরও জানায়, আগে থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটি অবতরণের পর থেকেই বিশেষ নজরদারিতে রাখেন। পরে এভসেক সদস্যদের সহায়তায় উড়োজাহাজটির কার্গো কম্পার্টমেন্টে নিবিড় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

নিয়ম অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বারগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে বিমানবন্দর কাস্টমসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বিপুল পরিমাণ এই সোনা চোরাচালানের ঘটনায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত জড়িত সন্দেহে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03