সর্বশেষ

বিদেশে গিয়ে স্ত্রীর যোগাযোগ বন্ধ, অভিমানে নিজের গোপনাঙ্গ কাটলেন যুবক

Joy coverProbashir city Popup 19 03

জয়পুরহাট সদর উপজেলায় স্ত্রীর ওপর অভিমান করে নিজের গোপনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন শাকিব নামের এক যুবক। গত শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ বিল্লা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাকিবকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শাকিব পেশায় একজন রংমিস্ত্রি। পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে দুই পরিবারের সম্মতিতে শাকিবের সঙ্গে সুইটির বিয়ে হয়। অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় এক লাখ টাকা খরচ করে স্ত্রী সুইটিকে জর্ডানে পাঠানো হয়। সেখানে তিনি পোশাক কারখানার কর্মী হিসেবে কাজ শুরু করেন।

তবে বিদেশে যাওয়ার পর থেকেই স্বামীর সংসারে কোনো টাকা পাঠাননি সুইটি। উল্টো স্বামীর সঙ্গে যোগাযোগ একেবারে কমিয়ে দেন তিনি। সম্প্রতি তিনি শাকিবকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দিয়ে সব ধরনের যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন। স্ত্রীর এমন আচরণের পর থেকেই মানসিকভাবে চরম ভেঙে পড়েন শাকিব।

শাকিবের ফুপু খতেজা বেগম ও রোকেয়া বেগম জানান, স্ত্রীর এমন অবহেলা ও আকস্মিক যোগাযোগ বন্ধ করে দেওয়ায় তাঁদের ভাতিজা শাকিব চরম হতাশায় ভুগছিলেন। শুক্রবার জুমার নামাজের সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে নিজের গোপনাঙ্গ কেটে এই ভয়ংকর কাণ্ড ঘটায়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আলমগীর হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার পর রোগী নিজেই চিকিৎসকদের কাছে স্বীকার করেছেন যে পারিবারিক ও ব্যক্তিগত হতাশা থেকে তিনি এই কাজ করেছেন। হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03