সর্বশেষ

মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Biman bdProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার জেরে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের চারটি গুরুত্বপূর্ণ রুটে অনির্দিষ্টকালের জন্য তাদের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। আজ সোমবার (৯ মার্চ) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট পুরোপুরি বন্ধ থাকবে। এর পাশাপাশি দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোও আগামীকাল ১০ মার্চ পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই দুই রুটের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার পরই পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর সৌদি আরবের জেদ্দা ও মদিনাসহ মোট চারটি রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ফ্লাইট পুনরায় শুরু হওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। এতে ওমরাহ যাত্রী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

বিমান সংস্থাটির সার্বিক সেবার মান নিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে নতুন করে ঢেলে সাজানোর কঠোর নির্দেশ দিয়েছেন। যাত্রীদের ভোগান্তি কমাতে সেবার মান উন্নয়নের পাশাপাশি বিমানবন্দরে স্ক্যানার মেশিনের সংখ্যা বৃদ্ধি এবং বিমানের টিকিটের দাম সাধারণ যাত্রীদের জন্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03