সর্বশেষ

সৌদি আরবে মিসাইল হামলায় কিশোরগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু

WhatsApp Image 2026 03 09 at 95310 AMProbashir city Popup 19 03

সৌদি আরবের আল-খারজ শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (৮ মার্চ) ইফতারের আগমুহূর্তে আল-খারজ শহরের আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই রেমিট্যান্স যোদ্ধার নাম বাচ্চু মিয়া (৩৫)।

Mia

তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। দেশে ও প্রবাসে বাচ্চু মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মক্কায় বসবাসরত প্রবাসী ইমরান হুসাইন এই প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যে এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, তার কাছাকাছি একটি মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান রয়েছে। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বাচ্চু মিয়া দুই কন্যাসন্তানের জনক এবং এর মধ্যে তাঁর এক মেয়ে মানসিক প্রতিবন্ধী। জীবিকার তাগিদে দেশান্তরি হওয়া এই যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে তাঁর পরিবারসহ পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03