সর্বশেষ

প্রেমের টানে ফেনীতে ফিলিপাইনের তরুণী

1772690954 43c3380abb11e009c0d7fdebd2992430Probashir city Popup 19 03

ভালোবাসার যে কোনো দেশ বা সীমানা নেই, তা যেন আরও একবার প্রমাণ করলেন ফিলিপাইনের তরুণী জেনি। সুদূর ফিলিপাইন থেকে স্রেফ প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন তিনি। এরপর গত বুধবার রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালীমন্দিরে সনাতন ধর্মীয় রীতি মেনে সুজন পাল নামের এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তরুণী।

নবদম্পতি ও তাঁদের পারিবারিক সূত্রে জানা যায়, নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের হিরলাল পালের ছেলে সুজন পাল কাজের সুবাদে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে থাকতেন। সেখানেই ২০১৮ সালে ফিলিপাইনের তরুণী জেনির সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, এরপর তা রূপ নেয় গভীর প্রেমে। দীর্ঘ আট বছরের সেই সম্পর্ককে পরিণয়ে রূপ দিতেই জেনির এই বাংলাদেশ সফর। এরপর দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়ের মাধ্যমে পূর্ণতা পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত জেনি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, দীর্ঘ সময় সম্পর্কের পর বিয়ের উদ্দেশ্যেই তাঁর বাংলাদেশে আসা। এখানকার মানুষ, চারপাশের পরিবেশ ও আতিথেয়তা তাঁর কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। অন্যদিকে বর সুজন পালও বেশ আনন্দিত। তিনি বলেন, দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে তাঁরা এক হতে পেরেছেন। আজীবন একে অপরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদও চেয়েছেন তিনি।

বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনাকারী পুরোহিত নিমাই চন্দ্র চক্রবর্তী জানান, দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। উভয় পরিবারের পূর্ণ সম্মতিতে হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনেই তাঁদের এই বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03