সর্বশেষ

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ

Airport03 ImIjg26City ads Investment (1)

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ শনিবার (২৮ ফেব্রুয়অরি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) রওশন কবির বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, উক্ত গন্তব্যে যাত্রা করতে ইচ্ছুক যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাথে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের জন্য ১৩৬৩৬ নম্বরে ফোন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে রওশন কবির বলেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আমাদের সম্মানিত যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো আপডেট যথাসময়ে জানানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup