সর্বশেষ

মালয়েশিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশিকে ফেরত, বিমানবন্দরে আটক

BimanbordorProbashir city Popup 19 03

মালয়েশিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাসুদুর রহমান নামের এক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে পুলিশ। বর্তমানে তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। বুধবার রাতে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, মাসুদুর রহমান মালয়েশিয়ায় অবস্থানকালে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানকার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মালয়েশিয়ার আইনি প্রক্রিয়া শেষে গতকাল বুধবার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

দেশে পৌঁছানোর পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। এরপর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে তাঁকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03