সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে ৬৭ লিটার অ্যালকোহল ও ৯১৯ কার্টন সিগারেট জব্দ

Airport cover mlqnqfnqrsbxlt1City ads Investment (1)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ লিটার মদ ও ৯১৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের এই তথ্য জানানো হয়। শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ডিভি-৩৪১১ ফ্লাইটে করে রাশিয়া থেকে আসা সাত যাত্রীর কাছ থেকে ৪৪ লিটার মদ উদ্ধার করা হয়। পাশাপাশি অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের তল্লাশি করেও আরও মদ জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা মদের পরিমাণ দাঁড়ায় ৬৭ লিটারে, যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রীলঙ্কা হয়ে আসা ইউএল-১৮৯ ফ্লাইটের যাত্রীদের লাগেজ বেল্ট থেকে ৯টি সন্দেহভাজন ব্যাগ শনাক্ত করা হয়। কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট যাত্রীরা লাগেজ রেখেই সটকে পড়েন। পরে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি টেবিলে ব্যাগগুলো তল্লাশি করে ৯১৯ কার্টন সিগারেট পাওয়া যায়। মন্ড ও ম্যানচেস্টার ব্র্যান্ডের এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৭৬ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পণ্য আনা-নেওয়া প্রতিরোধে তাদের নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তাঁরা নিশ্চিত করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup