সর্বশেষ

সিলেটে উদ্ধার আগুনে পোড়া লাশটি লন্ডন প্রবাসীর

Borhan Uddin 696x392City ads Investment (1)

সিলেটের জকিগঞ্জের একটি হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়া লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি যুক্তরাজ্যপ্রবাসী। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। আজ মঙ্গলবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বুরহান উদ্দিন (৫৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। তিনি সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, বুরহান উদ্দিন গত ৩০ জানুয়ারি সিলেটের বিমানবন্দর থানা এলাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন হাওরে লাশটি পড়ে থাকতে দেখে জকিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, লাশটি আগুনে পোড়া ছিল। একটি পায়ে দড়ি বাঁধা ও গলায় কাপড় বাঁধা অবস্থায় ছিল। লাশের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া গেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup