সর্বশেষ

বিয়ে না করেই জামালপুর ছাড়লেন চীনা যুবক ওয়াং নাং

1000057991Probashir city Popup 19 03

জামালপুর সদর উপজেলার এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাংলাদেশে আসা চীনা যুবক ওয়াং নাং বিয়ে না করেই নিজ দেশে ফিরে গেছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, সম্পর্কের এক পর্যায়ে বিয়ের আশ্বাস পেয়ে তিনি এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর থেকে ওই তরুণী ও তার ভ্যানচালক বাবাকে সঙ্গে নিয়ে ওয়াং নাং সরাসরি জামালপুরে প্রেমিকার গ্রামের বাড়িতে যান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তাকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে, যা স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করে।

পরে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল দুজনকে পরিষদ কার্যালয়ে ডেকে নেন। সেখানে আলোচনার এক পর্যায়ে পরিস্থিতি বিবেচনায় চীনা যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, ওয়াং নাং ইসলাম ধর্মে বিশ্বাসী নন এবং ইসলাম গ্রহণ ও বিয়ে—এই দুই বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত না থাকায় মেয়ের পরিবার বিয়েতে সম্মতি দেয়নি। নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সজীব রহমান জানান, ওয়াং নাং চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা এবং তিনি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মঙ্গলবার দুপুরে তাকে ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয়, যাতে তিনি দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03