সর্বশেষ

নারী সেজে ফেসবুকে প্রেম-প্রতারণা, যুবক গ্রেপ্তার

Man arrested for dating on Facebook while dressed as a womanCity ads Investment (1)

হবিগঞ্জে ফেসবুকে নারী পরিচয়ে ভুয়া আইডি খুলে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. মেহেদী হাসান জীবন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি জানায়, হবিগঞ্জ সদর থানার এক ব্যক্তি (ছদ্মনাম) মঙ্গলবার (২০ জানুয়ারি) লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু হয়। সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘Sumaiya Akter Mim’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এক ব্যক্তি নারী সেজে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন।

পরবর্তীতে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। পুলিশ বলছে, এটি পরিকল্পিত ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা এবং অনলাইনে সম্পর্কের আড়ালে আর্থিক প্রতারণার কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন—তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিলেন। অভিযুক্তের মোবাইল ফোনে একাধিক ভুয়া আইডির তথ্য এবং প্রতারণাসংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।

এ ঘটনায় ‘সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী হবিগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup