সর্বশেষ

বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলেকে ধরে নিয়ে গেছে ভারত

India detains 24 BangladeshisCity ads Investment (1)

আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের অভিযোগে একটি বাংলাদেশি ফিশিং ট্রলার এবং তাতে থাকা ২৪ জন জেলেকে আটক করেছে ভারতের কোস্টগার্ড। জব্দকৃত ট্রলারটির নাম এফবি সাফওয়ান। আটক জেলেদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে ভারতীয় কোস্টগার্ডের একটি টহল জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছে নিয়মিত টহল দিচ্ছিল। সে সময় কোস্টগার্ড সদস্যরা বাংলাদেশি ট্রলারটিকে জলসীমা লঙ্ঘনের অভিযোগে থামিয়ে দেয় এবং ট্রলারে থাকা জেলেদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং মাছ ধরার উদ্দেশ্যেই সমুদ্রে অবস্থান করছিলেন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আটক ট্রলার ও জেলেদের ফ্রেজারগঞ্জ উপকূলে এনে স্থানীয় কোস্টাল থানায় হস্তান্তর করা হয়।

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, আটক জেলেদের বিরুদ্ধে ভারতের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের মামলা করা হবে। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে মঙ্গলবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।

এই ঘটনায় দু’দেশের জেলে–সম্প্রদায়ের নিরাপদ মাছ ধরার অঞ্চল ও সীমান্ত ব্যবস্থাপনা প্রসঙ্গে নতুন করে আলোচনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup