সর্বশেষ

গরুচোর সন্দেহে প্রবাসীকে পিটিয়ে হত্যা

Expatriate beaten to death on suspicion of cow theftProbashir city Popup 19 03

মাগুরা সদর উপজেলায় গরু চুরির অপবাদে আকিদুল ইসলাম (৪৫) নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে ইছাখাদা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আকিদুল ইসলাম সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, আকিদুল ইসলাম প্রায় পাঁচ মাস আগে সাইপ্রাস থেকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসায় জড়িত ছিলেন। ঘটনার দিন রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়ে ভোররাতে ইছাখাদা বাজারে নামেন। এ সময় একই গ্রামের কয়েকজন ব্যক্তি তাকে গরু চোর সন্দেহে আটক করে মারধর শুরু করে।

নিহতের ছেলে সাইমন অভিযোগ করে বলেন, এটি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তার দাবি, অভিযুক্তরা আগে থেকেই তার বাবার কাছে চাঁদা দাবি করে আসছিল। টাকা না পাওয়ায় সুযোগ বুঝে তাকে গরু চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মারধরের সময় অভিযুক্তরা আকিদুলের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলেও অভিযোগ করেন তিনি। পরিবারের সঙ্গে ওই গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল বলে জানান স্বজনরা।

এদিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ভোররাতে আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রাম এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় ইছাখাদা এলাকায় জনতার ধাওয়ার মুখে পড়েন আকিদুল ইসলাম। একপর্যায়ে গরু ফেলে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03