সর্বশেষ

বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুটে নিয়মিত ফ্লাইট স্থগিত

Biman bangladesh airlinesCity ads Investment (1)

ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম এবং বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণেই এই রুটে ফ্লাইট পরিচালনা আপাতত বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা–ম্যানচেস্টার রুটে কোনো ফ্লাইট পরিচালিত হবে না। এ বিষয়ে বিমান সংস্থাটির পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রোববার বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, সাময়িক এই সিদ্ধান্তের বিষয়ে যাত্রীদের অবগত করা হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন টিকিট বিক্রয় অফিস, বিমান কল সেন্টার কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, উড়োজাহাজের সীমিত সংখ্যা, হজ ফ্লাইট পরিচালনার প্রস্তুতি, একাধিক উড়োজাহাজের দীর্ঘমেয়াদি মেইনটেনেন্স এবং পুরো নেটওয়ার্কে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যাত্রীসেবার বিষয়টি বিবেচনায় রেখে ঢাকা–ম্যানচেস্টার রুটের পরিবর্তে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে বিকল্প ফ্লাইট সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। পাশাপাশি ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ সংশ্লিষ্ট সব বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup