সর্বশেষ

প্রবাসে একজন নারীর আয় কত?

Woman earn abroadProbashir city Popup 19 03

বাংলাদেশি নারী অভিবাসীরা বিদেশে গিয়ে পুরুষ অভিবাসীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম আয় করছেন—সম্প্রতি রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন মুভমেন্ট রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, একই ধরনের কাজ করলেও একজন নারী অভিবাসীর আয়ের তুলনায় একজন পুরুষ অভিবাসী গড়ে ৭০ শতাংশ বেশি আয় করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিবাসন ব্যয়ের ক্ষেত্রেও রয়েছে বড় বৈষম্য। একজন নারী অভিবাসীর বিদেশে যেতে গড়ে ৯০ হাজার টাকা ব্যয় হলেও পুরুষ অভিবাসীর ক্ষেত্রে এই ব্যয় দাঁড়ায় ৩ লাখ ৩৯ হাজার ১৪৬ টাকা, যা নারীদের তুলনায় প্রায় সাড়ে তিনগুণ বেশি। গবেষকরা বলছেন, অভিবাসন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, দালালচক্রের প্রভাব এবং কর্মক্ষেত্রভেদে উচ্চ প্রতিযোগিতা পুরুষ অভিবাসীদের ব্যয় বাড়িয়ে দেয়।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইমপ্যাক্ট অব মাইগ্রেশন অন প্রোভার্টি অ্যান্ড লোকাল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালায় এই জরিপ প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়ের বৈষম্য ও ব্যয়ের পার্থক্য অভিবাসন খাতের সামগ্রিক নীতি ও কাঠামোগত সমস্যাকে ইঙ্গিত করে, যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

গবেষণা প্রতিবেদনে অভিবাসীদের শ্রম অধিকার, সুরক্ষা, বৈধ নিয়োগব্যবস্থা এবং সমান সুযোগ নিশ্চিত করতে নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে নারী অভিবাসীদের আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03