সর্বশেষ

মোটরসাইকেল দুর্ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী যুবকের মৃত্যু

UK expatriate dies in motorcycle accidentCity ads Investment (1)

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছাতকের প্রবাসী যুবক আব্দুল মাহিম (২৮) মারা গেছেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাউদের গাঁও গ্রামের হাজী আরশদ আলীর ছেলে। গত কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর রোববার তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মাহিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

মাহিম ১৩ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ পালন করেন এবং ১৮ ডিসেম্বর দেশে ফেরেন। দেশে ফেরার মাত্র কয়েক দিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। তরুণ এই প্রবাসী ছিলেন সামাজিক ও বন্ধুবৎসল প্রকৃতির, যার মৃত্যুতে স্থানীয় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্বজনরা জানান, দেশের প্রতি গভীর টান থেকেই তিনি প্রায়ই দেশে আসতেন এবং সবার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। তার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকাবহ পরিবেশ বিরাজ করছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup