সর্বশেষ

আজ সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা ঢাকা বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

Rsz1hazratshahjalalinternationalairportProbashir city Popup 19 03

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কার্যক্রম ও নিরাপত্তাজনিত কারণে যাত্রী ছাড়া অন্য সব দর্শনার্থীর প্রবেশ ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দর নির্বাহী পরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং বিমানবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম সুশৃঙ্খল রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে কেবল বৈধ টিকিটধারী যাত্রীরাই টার্মিনাল এলাকায় প্রবেশ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গী কিংবা সাধারণ দর্শনার্থীদের বিমানবন্দর এলাকায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এই সাময়িক বিধিনিষেধ সফলভাবে বাস্তবায়নে যাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03