সর্বশেষ

ঢাকা এয়ারপোর্টে নতুন নির্দেশনা

Police detain 22 bangladeshi workers at airportCity ads Investment (1)

নিরাপত্তার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কেউ বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং সার্বিক কার্যক্রম সুশৃঙ্খল রাখতে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি থাকবে। এ সময় যাত্রীদের সঙ্গে আসা স্বজন, সহযাত্রী কিংবা ভিজিটরদের বিমানবন্দরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হবে এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ অবস্থায় যাত্রীসাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে বিমানবন্দরের নিয়ম মেনে চলার এবং কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup