সর্বশেষ

ঢাকা এয়ারপোর্টে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২

AirportCity ads Investment (1)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির উদ্দেশ্যে ব্যবহৃত অত্যাধুনিক স্পাই ডিভাইসসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহারুন আলী (৩৮) এবং মো. ইকবাল হোসেন জীবন (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

এপিবিএন জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৭৬টি ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, ৫০টি অদৃশ্য ইয়ারপিস, ৩টি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন এবং অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে। ক্রেডিট কার্ডের মতো দেখতে এসব ডিভাইসে সিম কার্ড সংযুক্ত করা যায় এবং ইনকামিং কল গ্রহণের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকা চক্র পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। কানে ঢোকানো অদৃশ্য ইয়ারপিসের মাধ্যমে উত্তর সরবরাহ করা হয়, যা শনাক্ত করা প্রায় অসম্ভব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহারুন আলী স্বীকার করেছেন যে তিনি চীন থেকে এসব ডিভাইস দেশে নিয়ে আসেন। ইকবাল হোসেন জীবনের সঙ্গে বিমানবন্দরে মিলিত হয়ে ডিভাইসগুলো বাইরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এ বিষয়ে এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক জানান, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

তবে প্রশ্ন রয়ে যাচ্ছে—এত উন্নত প্রযুক্তির ডিভাইস কীভাবে সহজে দেশে প্রবেশ করছে এবং কারা এ চক্রকে সহায়তা করছে? জবাবদিহির বাইরে থাকা এসব উৎস শনাক্তে এখনই প্রয়োজন গভীর তদন্ত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup