সর্বশেষ

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে গেলেন সৌদি প্রবাসী

Saudi expatriate rides horse drawn carriage to get marriedProbashir city Popup 19 03

ময়মনসিংহের নান্দাইলে আধুনিক যুগেও প্রাচীন বিয়ের ঐতিহ্যের এক অনন্য দৃশ্য উপস্থাপিত হলো সোমবার দুপুরে। সৌদি প্রবাসী বর সাব্বির হোসেন শখের বশে মাত্র এক কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়িতে যান। ব্যতিক্রমী এই আয়োজনে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রাস্তার দুপাশে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ বরযাত্রীদের অগ্রযাত্রা উপভোগ করতে ভিড় জমায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামের কৃষক রুহুল আমিনের কন্যা লিজা আক্তারের বিয়ে ঠিক হয় চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক উজ্জ্বল মিয়ার ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বরের পক্ষ থেকে ৩০টি মোটরসাইকেল ও তিনটি মাইক্রোবাসে দুই শতাধিক বরযাত্রী যোগ দেন এ শোভাযাত্রায়, যার কেন্দ্রে ছিল সুসজ্জিত ঘোড়ার গাড়ি।

স্থানীয় শিক্ষক তাইজুল ইসলাম বলেন, বহুদিন পর গ্রামবাংলার হারিয়ে যাওয়া প্রাচীন বিবাহরীতি দেখতে পেয়ে মানুষের মধ্যে দারুণ উৎসাহ দেখা গেছে। ঘোড়ার গাড়িতে বরের আগমন যেন গ্রামীণ ঐতিহ্যকে আবারও নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে।

বরের কাকা পল্লীচিকিৎসক গোলাম মোস্তফা জানান, বরের ইচ্ছাকে বাস্তবায়ন করতে ঈশ্বরগঞ্জ থেকে ৫ হাজার টাকায় ঘোড়ার গাড়িটি ভাড়া করা হয়। প্রবাসী বর সাব্বিরের শখ ছিল ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যাওয়া। সেই ভাবনা থেকেই আয়োজনটি করা হয়েছে বলে জানান বরপক্ষের সদস্যরা।

কনের পিতা রুহুল আমিনও এ আয়োজনকে ব্যতিক্রমী ও স্মরণীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, বরের ঘোড়ার গাড়িতে আগমন শুধু বিয়ের আনন্দই বাড়ায়নি, বরং স্থানীয়দেরও মুগ্ধ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03