সর্বশেষ

কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী আবুল কাশেমকে পাঠানো হলো দেশে

Expatriate Abul Kashem, injured in workplace accident, sent homeCity ads Investment (1)

মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা প্রবাসী বাংলাদেশি আবুল কাশেমকে অবশেষে বিশেষ তত্ত্বাবধানে দেশে পাঠানো হয়েছে। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহায়তায় চিকিৎসক ও নার্সের উপস্থিতিতে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এ প্রক্রিয়ায় মিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন।

হাইকমিশন জানায়, আহত প্রবাসীর দেশে ফেরার ক্ষেত্রে চিকিৎসা–সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র, মেডিকেল এসকর্ট টিমের ভিসা, এবং প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। মিশন থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয় যাতে রোগী নিরাপদভাবে বাংলাদেশে পৌঁছাতে পারেন।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা আবুল কাশেম প্রায় তিন মাস আগে মালদ্বীপের একটি আইল্যান্ডে কাজ করার সময় নারিকেল গাছ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর তাকে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশে পাঠানোর পরামর্শ দেন।

চিকিৎসকদের সুপারিশ এবং হাইকমিশনের উদ্যোগে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সোমবার (৮ ডিসেম্বর) তাকে মালদ্বীপ থেকে ঢাকায় পাঠানো হয়। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03