সর্বশেষ

পরকীয়ার টানে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

Sonargaon police stationProbashir city Popup 19 03

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই সন্তান রেখে এক গৃহবধূ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অভিযোগ অনুসারে, ডুবাই প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী আরিফা বেগম (২৭) প্রায় ছয় মাস আগে সাত ভরি স্বর্ণ ও ২১ লাখ টাকা নিয়ে রহস্যজনকভাবে বাড়ি থেকে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনাটি ঘটেছে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায়। নিখোঁজের বিষয়ে ডুবাই প্রবাসীর ভাই সাইদুর রহমান সোমবার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘ অনুসন্ধানের পরও গত অর্ধবছরে আরিফার কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার দয়াগঞ্জ এলাকার জাবেদের মেয়ে আরিফা বেগমের সঙ্গে প্রায় নয় বছর আগে জিয়ানগর গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলামের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের মো. আরাফাত (১৪) ও আব্দুর রহমান (৫) নামে দুই সন্তান রয়েছে। স্বামী বিদেশে অবস্থান করায় একস্থানীয় যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় বলে অভিযোগ পরিবারটির। এই সম্পর্কের জের ধরেই তিনি ঘর ছেড়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবার জানান, আরিফা নিখোঁজ হওয়ার দিন ঘর থেকে বড় অঙ্কের নগদ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেও সমাধান না হওয়ায় অবশেষে থানায় অভিযোগ করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03