সর্বশেষ

ইমিগ্রেশনে ঘুষ-জালিয়াতির অভিযোগে ঢাকা বিমানবন্দরে দুদকের অভিযান

Ismail dhaka bimandProbashir city Popup 19 03

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় ঘুষ গ্রহণ এবং জাল বা ভুয়া নথিপত্রের মাধ্যমে যাত্রীদের ছাড়পত্র প্রদানের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয়ের একটি বিশেষ দল বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় গিয়ে অভিযুক্ত কার্যক্রম-সংশ্লিষ্ট বিভিন্ন নথি সংগ্রহ করে।

দুদকের দল দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ অনুযায়ী, কিছু ইমিগ্রেশন কর্মকর্তা ঘুষের বিনিময়ে জাল কাগজপত্র গ্রহণ করে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে দিচ্ছিলেন। এসব তথ্যের ভিত্তিতেই দুদক হঠাৎ এ অভিযান পরিচালনা করে।

সংস্থাটির জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশনে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছিল। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা চিহ্নিত করতে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও অন্যান্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সব তথ্য পর্যালোচনা শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে কমিশনের কাছে দাখিল করা হবে।

দুদক মনে করছে, এ অভিযান ইমিগ্রেশন ব্যবস্থায় বিদ্যমান অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা শনাক্ত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে কাজ করবে। পাশাপাশি যাত্রীসেবা সুনিশ্চিত ও স্বচ্ছ ইমিগ্রেশন প্রক্রিয়া নিশ্চিত করতেও এটি ভূমিকা রাখবে।

কমিশন জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনসাধারণের আস্থা পুনরুদ্ধার হয় এবং বিমানবন্দরের নিরাপত্তা ও সুশাসন আরও সুসংহত হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03