সর্বশেষ

দেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান

Shakib Al Hasan asks for prayers for the countryProbashir city Popup 19 03

আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি থাকলেও বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলমান টি–টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন। বিদেশে থাকলেও দেশের পরিস্থিতি নিয়ে সচেতন সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীর জন্য দোয়া কামনা করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন— “আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।” তার এই পোস্টটি স্বল্প সময়েই ব্যাপক সাড়া ফেলে।

Image 20251125

টি–টেন লিগে এবারের আসরে রয়্যাল চ্যাম্পসের হয়ে প্রথম তিন ম্যাচে সাকিব একাদশে সুযোগ পাননি। সর্বশেষ আজমান টাইটান্সের বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হলেও ব্যাট হাতে নামার সুযোগ হয়নি এবং বল হাতেও উল্লেখযোগ্য সাফল্য আসেনি। চার ম্যাচ শেষে এখনো পয়েন্টের দেখা পায়নি দলটি।

ইতোমধ্যে গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা সম্ভাব্য আরও বড় ভূমিকম্পের বিষয়ে সতর্ক করায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।

এই প্রেক্ষাপটে সাকিব আল হাসান তার পোস্টে দেশের মানুষ ও দেশের নিরাপত্তা কামনা করে দোয়া চেয়ে জানান— মাতৃভূমি থেকে দূরে থাকলেও দেশের প্রতিটি পরিস্থিতিই তিনি গভীরভাবে অনুসরণ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03