সর্বশেষ

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

BbProbashir city Popup 19 03

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে সীমান্তবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল।

নিহত জামাল উদ্দিন কান্দলা (বাংলাটিলা) এলাকার মৃত মকরম আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হন। পরে লোভাছড়া সীমান্ত দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে সুপারি তুলতে গেলে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে তিনি মারা যান।

রাত ১১টার দিকে ভালুকমারা গ্রামের নিকটে বাংলাদেশ সীমান্তে তার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হওয়ার পর জামালকে তার সঙ্গে থাকা লোকরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসে।

কানাইঘাট থানার ওসি বলেন, সীমান্ত অতিক্রম করে সুপারি সংগ্রহের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন নিহত হয়েছেন। তার মৃত্যুর ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে।

মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03