সর্বশেষ

জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের হোতা গ্রেফতার

Abdullah, the mastermind of fake visa and air ticket fraud ring, arrestedProbashir city Popup 19 03

বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারণা চক্রের হোতা আবদুল্লাহ (৪৫)–কে গ্রেপ্তার করেছে সিআইডির হিনিয়াস ক্রাইম ইউনিট। গত ২০ নভেম্বর বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আবদুল্লাহর স্থায়ী ঠিকানা জামালপুরের চরবাগবাড়ী এলাকায় বলে জানা গেছে।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত আবদুল্লাহ ও তার সহযোগীরা কোনো বৈধ অফিস, ট্রাভেল লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে প্রতারণা চালিয়ে আসছিল। তারা রাশিয়ায় চাকরি, ভিসা ও বিমান টিকিটের আশ্বাস দিয়ে বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে টার্গেট করতেন। “প্রসেসিং” ও “অফিসে যাচাই”–এর নামে যাত্রীদের পাসপোর্ট, ছবি ও কাগজপত্র সংগ্রহ করে পুরো প্রক্রিয়াটিকে বৈধ মনে করানোর চেষ্টা করা হতো।

তদন্তে উঠে এসেছে, ২ মার্চ থেকে ৮ জুলাই ২০২৫ পর্যন্ত চক্রটি ২৮ জন ভুক্তভোগীর কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৩৮০ টাকা এবং আরও ১৬ লাখ ৫০ হাজার টাকা নগদ গ্রহণ করে। প্রতারণার অংশ হিসেবে ভুক্তভোগীদের বনানীর সৈনিক ক্লাবসংলগ্ন শিকদার প্লাজার একটি অফিসে ডেকে নিয়ে জাল রুশ ভিসা ও বিমান টিকিটও হস্তান্তর করা হয়।

দুই দিন পর অনলাইনে যাচাই করে ভুক্তভোগীরা জানতে পারেন, সব ভিসা ও টিকিটই ভুয়া। টাকা ফেরত চাইলে আবদুল্লাহ ও তার সহযোগীরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে একজন ভুক্তভোগী বনানী থানায় মামলা করেন (মামলা নং–০৮, তারিখ ১০/১১/২০২৫), যার তদন্তভার পরে সিআইডি গ্রহণ করে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03