সর্বশেষ

প্রবাসী স্বামীকে গ্রেপ্তারের ‘এআই ভিডিও’, স্ত্রীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হলো টাকা

'AI video' of expatriate husband's arrest, money taken from wifeProbashir city Popup 19 03

রাজশাহীর বাগমারায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভিডিও দেখিয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে প্রতারণার মাধ্যমে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বপ্না খাতুন রবিবার রাতে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্বপ্নার স্বামী হাফিজুর রহমান সৌদি আরবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার সকালে ইমো অ্যাপে হাফিজুরের নম্বর থেকে স্বপ্নার কাছে ভিডিও কল আসে। কল রিসিভ করার পরই তাঁকে একটি ভিডিও দেখানো হয়, যেখানে দেখা যায় হাফিজুরের হাতে হ্যান্ডকাপ বাঁধা এবং তিনি কান্নাকাটি করছেন। এরপর অপর প্রান্ত থেকে জানানো হয়, সৌদি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে এবং অবিলম্বে ৫৫ হাজার টাকা পাঠানো না হলে তাঁকে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে একটি মোবাইল ব্যাংকিং নম্বরও পাঠানো হয়।

স্বজনদের সঙ্গে আলোচনা করে স্বপ্না প্রথমে ভিডিওটিকে সত্য মনে করেন এবং দুই দফায় মোট ৫৫ হাজার টাকা পাঠান। তবে পরে নম্বরটিতে যোগাযোগ করতে গেলে সেটি বন্ধ পাওয়া যায়। সন্দেহ হলে স্বপ্না সরাসরি স্বামীর নম্বরে কল দেন এবং জানতে পারেন, কেউ তাঁর স্বামীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করে এআই–নির্মিত ভিডিও ব্যবহার করে প্রতারণা করেছে।

স্বপ্না বলেন, স্বামী নিয়মিত ইমোতে কথা বলেন বলে তিনি নম্বরটিকে ভুয়া মনে করেননি। ভিডিওতে দেখানো ব্যক্তিটিও তাঁর স্বামীর মতোই লাগছিল। হাফিজুর জানান, তিনি সৌদি আরবে সুস্থ আছেন, এবং প্রতারণার কাজটি বাংলাদেশ থেকেই সংগঠিত হয়েছে বলে তাঁর ধারণা।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম নিশ্চিত করেছেন, বিষয়টি এআই–জেনারেটেড ভিডিও ব্যবহার করে প্রতারণার ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতারক চক্রকে শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03