সর্বশেষ

প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা গ্রেপ্তার

Expatriate youth hacked to death, BNP leader arrestedCity ads Investment (1)

ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কম্বোডিয়াপ্রবাসী মাহাবুব হোসেন হত্যায় জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি এবং বিএনপি নেতা রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতের শেষভাগে শহরের আদর্শপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রবিউল ইসলাম রবি ঝিনাইদহ সদর উপজেলার পদ্মকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম শহরের আদর্শপাড়ায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালায়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে রবিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষরা কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।

হত্যাকাণ্ডের পর রবিবার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিএনপি নেতা রবিউল ইসলাম রবিসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং জমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এ হত্যাকাণ্ডের পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup