সর্বশেষ

সৌদিতে বিয়ের ৫ বছর পর প্রবাসীর বাড়িতে স্ত্রীর অনশন

Wife on hunger strike at expatriate's house after 5 years of marriage in Saudi ArabiaCity ads Investment (1)

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্বামীর স্বীকৃতি দাবিতে এক নারী রাসেল মিয়ার বাড়ির সামনে অনশন শুরু করেছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুর থেকে ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামে রাসেলের বাড়ির উঠোনে অবস্থান নেন তিনি। এ সময় কৌতূহলী মানুষের ভিড় দেখা গেলেও রাসেল ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় ঘরটিতে তালা ঝুলতে দেখা যায়।

জানা গেছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ওই নারীর সঙ্গে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে কাজ করার সময় পরিচয় হয় রাসেলের। পরে সেখানে তারা বিয়েও করেন বলে দাবি করেন তিনি। দু’জন একই কর্মস্থলে কাজ করতেন। সম্প্রতি রাসেল ছুটির কথা বলে দেশে ফিরে আসার পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে এসে স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেন।

অভিযোগকারী নারী জানান, বিদেশে থাকাকালে রাসেলের প্রতি বিশ্বাস রেখে নিজের আয়ের বেশির ভাগই তাকে দিয়েছেন। দেশে ফেরার পর আবার বিদেশে যাওয়ার কথা বলে কয়েক দফা টাকা নেন রাসেল। পরে জানতে পারেন, দেশে এসে তিনি নতুন করে অন্যত্র বিয়ে করেছেন। তিনি বলেন, “আমি রাসেলের বৈধ স্ত্রী। স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে থাকতে চাই।”

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, সৌদিতে তাদের পরিচয় ও বিয়ের বিষয়টি মেয়েটি মোবাইলে দেখিয়েছেন। তবে নথিগুলো আসল কি না, তা যাচাই করতে হবে। তিনি আরও জানান, মেয়েটি রাসেলকে টাকা দিয়েছিল—তবে সুনির্দিষ্ট অঙ্ক জানা যায়নি।

এ বিষয়ে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ মিয়া জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সৌদিতে তারা বিয়ে করেছিলেন। দেশে ফিরে রাসেল নতুন করে বিয়ে করেন। বর্তমানে আগের স্ত্রী স্বীকৃতি দাবিতে অনশন করছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup