সর্বশেষ

নিখোঁজের দুইদিন পর পুকুরে মিলল প্রবাসী যুবকের মরদেহ

Body of expatriate youth found in pond two days after going missingProbashir city Popup 19 03

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের দুই দিন পর সাইফুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাজী বাড়ি এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করে।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ নভেম্বর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন দিয়ে ডেকে নেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সাইফুল। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও থানায় কোনো সাধারণ ডায়েরি বা অভিযোগ দায়ের করেননি। দুই দিন পর শুক্রবার সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, সাইফুল নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার থানায় কোনো অভিযোগ জানায়নি। মৃত্যুর কারণ এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে।

তিনি আরও জানান, রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ উদ্ধারের পর এলাকাজুড়ে তৎপরতা বাড়িয়েছে পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03