সর্বশেষ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

Expatriate dies while visiting in laws' houseProbashir city Popup 19 03

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত সেই প্রবাসী আবু বকর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা পিজি হাসপাতালে তার মৃত্যু হয়। আবু বকর চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ দেলোয়ার হোসেনের মেয়ের জামাই।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ অক্টোবর আবু বকর ও সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর গত শনিবার তিনি শ্বশুরবাড়ি আব্দুল্লাহপুরে আসেন। সেদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী অলিরবাজার থেকে ফেরার পথে স্থানীয় কিশোর গ্যাং ‘ফজলে রাব্বি ও পারভেজ’র সঙ্গে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শ্যালক শান্তর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গ্যাং সদস্যরা শান্তকে মারধর করতে শুরু করলে আবু বকর প্রতিবাদ জানিয়ে এগিয়ে যান।

এ সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আবু বকরের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর গত ৯ নভেম্বর স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি ফজলে রাব্বি ও পারভেজকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের শ্বশুর দেলোয়ার হোসেনসহ স্বজনরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, জড়িতদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03