সর্বশেষ

প্রবাসীর বাড়ি থেকে হাতবোমা ও সরঞ্জাম উদ্ধার, আটক ৩

Hand grenades and equipment recovered from expatriate's house, 3 arrestedCity ads Investment (1)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোলবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব বোমা প্রস্তুত করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা থানার একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়, যা চলে বিকেল সোয়া ৩টা পর্যন্ত। আটক তিনজন হলেন—টাঙ্গাইলের নাগরপুরের রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলবের রাকিব মোল্লা (২৫) এবং সুনামগঞ্জের ধরমপাশার জুয়েল রানা (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক টিটু সরদার দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। প্রায় এক মাস আগে আটক তিন যুবক ঘরটি ভাড়া নেন। তারা স্থানীয়দের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না এবং বেশিরভাগ সময় ঘরেই অবস্থান করতেন। বুধবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ঘর থেকে হাতবোমা, পেট্রোলবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ধরা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি জানান, উদ্ধারকৃত বোমার সঠিক সংখ্যা পরে জানানো হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ নাশকতার পরিকল্পনা করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বোমা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া বলেন, “এ ধরনের ঘটনা সরকারের একটি মহলের নাশকতা সৃষ্টি প্রচেষ্টারই অংশ। প্রশাসন যেন নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup