সর্বশেষ

প্রবাসে ফেরা হলো না ব্রুনাই প্রবাসীর

Brunei expatriates unable to return homeProbashir city Popup 19 03

মাত্র নয় দিন পর ব্রুনাই ফেরার কথা ছিল বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের যুবক রাজীব হোসেনের (৩২)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রবাসে ফেরার সেই স্বপ্ন পূরণ হলো না তার। রোববার (৯ নভেম্বর) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শখের বশে নিজ পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে মর্টার মেশিন চালিয়ে পানি সেচ দিচ্ছিলেন রাজীব। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, রাজীবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।
নিহত রাজীব গৌরনদীর আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03