সর্বশেষ

বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, মোবাইল ও ল্যাপটপ জব্দ

E9fcacfb 1df8 4a52 bec7 3a4e1faed18cCity ads Investment (1)

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ লক্ষ টাকার অবৈধ মালামালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ (০৮ নভেম্বর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (BG148) এক যাত্রীর ওপর যৌথ অভিযান চালায় এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা। আটক যাত্রীর নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন, তিনি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা।

Ca903f56 fab0 4b27 b60d 22baadce9d37

সকাল ১০:৪৫ টায় কাস্টমস হলে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে ০৫ কার্টুন বিদেশি মন্ড সিগারেট, ০৬টি মোবাইল ফোন, ০১টি ল্যাপটপ এবং ১২ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা জানায়, জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৪ লক্ষ ১ হাজার ৭০০ টাকা। এর মধ্যে শুধু মোবাইল ফোনগুলোর মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।

ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং আমদানি নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় মালামালগুলো আটক করে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, ওই যাত্রীর বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধের রেকর্ড না থাকায়, গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। পরে তার পাসপোর্ট নোট করে তাকে ছেড়ে দেওয়া হয়।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup