সর্বশেষ

সুখবর! যে দুই দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

VisaWeb Popup (3)

বিশ্বদরবারে লাল-সবুজ পাসপোর্টের মর্যাদা আরও এক ধাপ বাড়লো। বাংলাদেশের পাসপোর্টের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এবার এশিয়ার আরেকটি দেশ যুক্ত হলো। সম্প্রতি, এশীয় দেশ তিমুর-লেস্তের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পাসপোর্টের অবস্থানকে আরও শক্তিশালী করলো।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই চুক্তির ফলে, এখন থেকে নির্দিষ্ট শ্রেণীর বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই তিমুর-লেস্তে ভ্রমণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সুবিধা শুধুমাত্র বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এই নতুন চুক্তির ফলে এশিয়ার ২১টি, ইউরোপের ৪টি, আফ্রিকার ১টি এবং আমেরিকার ৩টি দেশসহ মোট ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হলো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup