সর্বশেষ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের স্তূপে আগুন

Fire breaks out in wood pile at rooppur nuclear power plantCity ads Investment (1)

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহমেদ ভূঁইয়া জানান, রূপপুর প্রকল্পের এক পাশে ফেলে রাখা কাঠের ময়লার স্তূপে হঠাৎ আগুন জ্বলে ওঠে। প্রকল্পে কর্মরত শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত নয়; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, অসাবধানতাবশত ফেলা দেওয়া সিগারেটের আগুন বা শুকনো কাঠে ঘর্ষণের ফলে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ঘটনার পর থেকে বিদ্যুৎকেন্দ্র এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup