সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে কাস্টমস অফিসার সেজে প্রতারণা, আটক ১

One arrested for impersonating customs officer at dhaka airportCity ads Investment (1)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণার সময় এক প্রতারককে হাতেনাতে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (৩ নভেম্বর) সকালে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের পূর্ব পাশের কাস্টমস হাউস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. সবুর খান (২৫)। তিনি কাস্টমসের নকল জ্যাকেট পরে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা করছিলেন। তার সহযোগী হারেস (৩২) স্বর্ণালঙ্কারসহ পালিয়ে যায়।

এপিবিএন জানায়, রবিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে প্রতারক সবুর ও হারেস নিজেদের কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বাসিন্দা মো. সুমন মিয়া (২৯)-এর কাছ থেকে প্রায় ৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সন্দেহ হলে কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে সবুরকে আটক করে। পরে ভুক্তভোগী সুমন মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

সূত্র মতে, এই চক্র দীর্ঘদিন ধরে বিমানবন্দরের ভেতরে ও আশপাশে কাস্টমস, নিরাপত্তাকর্মী বা এয়ারলাইন স্টাফ পরিচয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছে। অনেক যাত্রী ইতোমধ্যে তাদের প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় বিভিন্ন প্রতারকচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা নিয়মিত অভিযানের মাধ্যমে এসব চক্রকে চিহ্নিত ও গ্রেপ্তার করছি। চোরাচালানকারী ও প্রতারকদের কোনো ছাড় দেওয়া হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup