সর্বশেষ

পেটে করে ইয়াবা পাচার, ঢাকা বিমানবন্দরে যাত্রী আটক

Dhaka airportCity ads Investment (1)

বিমানযাত্রী বেশে পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা পরিবহনের সময় ৬,৩৭৮ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা। শনিবার (১ নভেম্বর) রাতে এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS 142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে পান্নু হাওলাদারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ইয়াবাগুলো তিনি পাকস্থলীতে লুকিয়ে পরিবহন করছিলেন।

এরপর তাকে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে বিপুল পরিমাণ ডিম্বাকৃতির বস্তু শনাক্ত হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে ১৩৬টি কসটেপ মোড়ানো পোটলা বের করা হয়। প্রতিটি পোটলার ভেতর থেকে মোট ৬,৩৭৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি চট্টগ্রাম-কক্সবাজার এলাকা থেকে রাজধানীতে মাদক সরবরাহের কাজ করতেন।

এ প্রসঙ্গে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীর ভেতর এত বিপুল পরিমাণ ইয়াবা বহন করা সত্যিই বিস্ময়কর ঘটনা। আমরা বিমানবন্দর এলাকায় মাদক পাচারসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক আছি এবং নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03