সর্বশেষ

১৩ বছর ধরে ভুয়া পরিচয়ে ইন্দোনেশিয়ায় বসবাস, বাংলাদেশি গ্রেপ্তার

Bangladeshi youth finally arrested after living as indonesian for 13 yearsProbashir city Popup 19 03

দীর্ঘ ১৩ বছর ধরে ভুয়া পরিচয়ে ইন্দোনেশিয়ায় বসবাস করছিলেন এক বাংলাদেশি নাগরিক। ‘হাসান ইবনে আব্দুল্লাহ’ নামে পরিচিত এই ব্যক্তি নিজেকে ইন্দোনেশিয়ান নাগরিক হিসেবে পরিচয় দিয়ে ‘নুরুল আরফিন’ নামে দেশটির বাংকা রিজেন্সিতে দীর্ঘদিন বসবাস করছিলেন। অবশেষে অভিবাসন কর্তৃপক্ষের নজরে আসার পর তার প্রকৃত পরিচয় ফাঁস হয় এবং তাকে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে পাংকালপিনাং ক্লাস–১ ইমিগ্রেশন বিভাগের প্রধান ক্রিজ প্রাতামা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি যখন ইন্দোনেশিয়ান পাসপোর্টের জন্য আবেদন করেন, তখনই কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে তদন্তে প্রমাণ মেলে, তিনি বাংলাদেশি নাগরিক, যিনি ভুয়া নাম ও নথি ব্যবহার করে দীর্ঘদিন ধরে দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, হাসান ইবনে আব্দুল্লাহ গত ১৩ বছর ধরে বাংকা রিজেন্সিতে বসবাস করছিলেন। তার আগে তিনি ২০০২ সাল থেকে লামপুং এলাকায়ও ছিলেন, যেখানে ধারণা করা হচ্ছে তার পরিবার বসবাস করত।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, নিজের মায়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাংলাদেশে ফিরে যেতে চেয়েছিলেন। সেই কারণেই তিনি নতুন করে ইন্দোনেশিয়ান পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করছিলেন।

বর্তমানে হাসান ইবনে আব্দুল্লাহকে তুয়া টুনু পাংকালপিনাং ক্লাস–১ জেলে রাখা হয়েছে। আদালতের রায়ের অপেক্ষায় থাকা এই বাংলাদেশিকে শাস্তির মেয়াদ শেষ হলে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03