সর্বশেষ

ভিসাপ্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

Visa ismail012Probashir city Popup 19 03

বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সম্প্রতি কিছু প্রতারক চক্র দূতাবাসের নাম ব্যবহার করে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলে জানিয়েছে দূতাবাস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, জার্মান ভিসা সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের তথ্য পাঠানোর আগে আবেদনকারীদের অবশ্যই প্রেরকের ইমেইল ঠিকানা ভালোভাবে যাচাই করতে হবে। যদি ইমেইলের উৎস সম্পর্কে সন্দেহ থাকে, তাহলে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Japan visa

দূতাবাস আরও জানায়, তাদের কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে শুধুমাত্র স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়, যেখানে নতুন কোনো বার্তা এসেছে কি না, তা জানানো হয়। তবে ভিসা আবেদন সংক্রান্ত কোনো ব্যক্তিগত বা বিস্তারিত তথ্য কখনোই ইমেইলের মাধ্যমে পাঠানো হয় না।

এছাড়া দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানায়, কিছু অসাধু এজেন্ট ভিসা আবেদন প্রক্রিয়ায় সহায়তার কথা বলে প্রতারণা করছে। এ বিষয়ে সচেতন থেকে কেউ যেন এ ধরনের প্রতারকদের কাছে ব্যক্তিগত তথ্য বা অর্থ না দেন।

দূতাবাস ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা অনুমোদিত সেবা প্রদানকারী সংস্থা ভিএফএস’র ওয়েবসাইট পরিদর্শনের আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03