সর্বশেষ

স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

Younger brother hacks elder brother to death on suspicion of having an affair with his wifeProbashir city Popup 19 03

শেরপুরে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত একাব্বর মিয়ার সঙ্গে ছোট ভাই ফারুক মিয়ার স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে—এমন সন্দেহ করতেন ফারুক। বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হওয়ায় দুই ভাইয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালে ওই বিষয় নিয়ে আবারও ফারুক ও তার স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই একাব্বর হস্তক্ষেপ করলে ফারুক ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরে ধারালো রামদা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।

গুরুতর আহত অবস্থায় একাব্বরকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, তবে পথে তার মৃত্যু হয়।

শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, একাব্বরের শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের চিহ্ন ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল, পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এদিকে, অভিযুক্ত ফারুকের স্ত্রী মাকসুদা বেগম পরকীয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03