সর্বশেষ

পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা

Rajivpur police stationProbashir city Popup 19 03

কুড়িগ্রামের রাজিবপুরে বিশেষ অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, ‘জুলাই সনদ বাতিল’ সংক্রান্ত পোস্টার টানানো এবং সরকার উৎখাতের পরিকল্পনায় গোপন বৈঠক চলছে—এমন তথ্যের ভিত্তিতে রাজিবপুর থানা পুলিশ অভিযানে যায়। অভিযানের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

পুলিশ হুমায়ুন করির ছক্কুকে আটক করলেও একপর্যায়ে উত্তেজিত দলীয় নেতাকর্মীরা মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এতে এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত ও কনস্টেবল ইয়াছিনসহ ছয় পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ঘটনার পর অভিযান চালিয়ে উত্তর চর সাজাই মণ্ডলপাড়া এলাকার রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলী (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সরকার উৎখাতের ষড়যন্ত্রের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। হামলায় ছয়জন সদস্য আহত হয়েছেন।” তিনি আরও জানান, মামলার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পর রাজিবপুর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে এবং এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়েছে।

https://www.youtube.com/watch?v=4wdewEk049M
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03